র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে ২৩ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৯ টা ১৫ মিনিটে শরীয়তপুর জেলার ডামুড্যা থানাধীন কুলকুড়ি গ্রামস্থ খেজুরতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে রুবেল বেপারী(২৭), পিতাঃ দেলোয়ার হোসেন বেপারী, সাং-দক্ষিণ ডামুড্যা, থানাঃ ডামুড্যা, জেলাঃ শরীয়তপুরকে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতে নাতে আটক করে। এ সময় আটককৃত আসামীর নিকট হতে ৪৩ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলার ডামুড্যা থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ শরীয়তপুর জেলার ডামুড্যা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার ডামুড্যা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box