শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্থ, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ সহায়তা ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (০৩ মে) প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কনেশ্বর ইউনিয়ন পরিষদের ৫০০ পরিবারের মাঝে নগদ ৫০০ টাকা করে এবং ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে ভিজিএফ এর নগদ ৪৫০ টাকা করে তুলে দেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মর্তজা আল মুঈদ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, বর্তমান সরকার সব সময় জনগণের পাশে ছিল, এখনো আছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বের অনেক উন্নত দেশের আগেই আমাদের দেশে করোনার ভ্যাক্সিন প্রয়োগ শুরু করতে পেরেছি। এজন্য মহান আল্লাহর কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বাচ্চু মাদবর।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডামুড্যা ট্যাগ অফিসার শহিদুল ইসলাম, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল, শিধলকুড়া ইউনিয়ন পরিষদের সচিবসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় মেম্বারবৃন্দ।

Facebook Comments Box