পবিত্র মাহে রমজানে ডামুড্যায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির ডামুড্যা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় শুক্রবার (৭ মে) আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয় ভবনে স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার পূর্ব দোয়া অনুষ্ঠানে দেশের সার্বিক মঙ্গল কামনা ও কোভিড-১৯ এর অদৃশ্য শক্তি থেকে দেশবাসীকে রক্ষা করার জন্য পরম করুণাময়ের কাছে প্রার্থনা করা হয়েছে। দোয়া পরিচালনা করেন মদিনাতুল উমুল নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাও: ফেরদৌস।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি বিদ্যালয় শিক্ষক সমিতির ডামুড্যা উপজেলার সভাপতি আওলাদ হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আমিনুল ইসলাম আন্টুর পরিচালনায় ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিন উদ্দিন ঢালী, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা রিপোর্টাস ইউনিট এর সভাপতি মিরাজ সিকদার, শিক্ষক সমিতির সহসভাপতি ফাতেমাতুজ জোহরা, সহসভাপতি আব্দুল জলিল, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ নাজমুল হোসেন নিরব ও সাংগঠনিক সম্পাদক মোঃ মিন্টু বেপারী প্রমুখ।

Facebook Comments Box