ফোন দিলেই বাড়িতে পৌঁছে যাচ্ছে আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের ত্রান ও ‘ফ্রি অক্সিজেন সিলিন্ডার’ শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় অক্সিজেনের চাহিদা মেটাতে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে এগিয়ে এসেছেন শরীয়তপুর -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপির, আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন ও ডামুড্যা উপজেলা করোনা যোদ্ধা মানবিক ছাত্রলীগ।
একটি মাত্র ফোনকলে ডামুড্যা আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন এর টিম তারই নির্দেশে স্বেচ্ছাসেবীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে পৌঁছে যাচ্ছেন রোগীর বাড়িতে এবং তা সেটিং করে দিচ্ছেন।
পৌরসভার ৯ টি ওয়ার্ডে ও উপজেলার সাতটি ইউনিয়নে তদারকি কমিটি গঠন করা হয়েছে। হটলাইন নাম্বার -০১৪০৫৫৩৫৮৯৬ দেওয়া হয়েছে।
ফোনকল পেলেই নাহিম রাজ্জাক এমপির নির্দেশে স্বেচ্ছাসেবীরা অক্সিজেন সিলিন্ডার দ্রুত পৌঁছে দিচ্ছেন রোগীর বাড়িতে।
মঙ্গলবার এ প্রসঙ্গে নাহিম রাজ্জাক এমপি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ও সামাজিক দায়বদ্ধতায় এ অক্সিজেন সেবা কার্যক্রম চালু করেছি। কারণ আমি বুঝি সাধারন মানুষের একজন মানুষ ও অক্সিজেন এর অভাবে মারা যাবে না।তাই বুঝি এর কষ্টটা।
এ কর্মসূচির উদ্যোক্তা ডামুড্যা ছাত্র লীগের সভাপতি ইমরান হোসেন জানান, জরুরি অক্সিজেন সেবা কার্যক্রমে ১২টি অক্সিজেন সিলিন্ডার, ৩০টি ন্যাজাল ক্যানোলা এবং ১০টি নেবুলাইজার রয়েছে। পরে এসব উপকরণ আরও বৃদ্ধি করা হবে। যাতে করোনা আক্রান্ত রোগীরা অক্সিজেন সংকটে না ভোগেন। এ সেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৪০ জনের একটি স্বেচ্ছাসেবক টিমও গঠন করা হয়েছে।
ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহাবুব আলম বলেন আমরা সব সময় প্রস্তুতি নিয়ে থাকি, ফোন পাওয়ার সাথে সাথে আমরা আমাদের বিনামূল্যে আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের অক্সিজেন সেবা পৌঁছে দিচ্ছি।

মন্তব্য করুন