ডামুড্যা উপজেলা প্রশাসন ও পুলিশ সরকার ঘোষিত চতুর্থ ধাপের লকডানের কঠোর অবস্থানে রয়েছে ।
৫ আগষ্ট বৃহস্পতিবার বিকালে সারে ৫ টায় ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবিতা সরকার ও ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ এর নেতৃত্বে পুলিশের একাধিক টিম কাজ করছে। লকডাউন বাস্তবায়নে উপজেলার ডামুড্যা বাজারে অবস্থান নিয়ে অপ্রয়োজনে ঘোরাফেরাকারী জনসাধারণকে সতর্ক করেন।

বিকাল ৫ টার দিকে ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ডামুড্যা থানার ওসি শরীফ আহমেদসহ ডামুড্যা বাজারের বিভিন্ন স্থান ও ডামুড্যা বাজারে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি মানতে জনসচেতনতা চালায়। এসময় আইন অমান্য করার অভিযোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় ডামুড্যা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবিতা সরকার ও ডামুড্যা থানা অফিসার ইনচার্জ শরীফ আহমেদ সবাই কে বলেন অপ্রয়োজনে কেউ বের হবেন না, সেই সাথে জনসাধারণকে বুঝাচ্ছি নিজের নিরাপত্তা নিজের কাছে, আপনারা সকলেই লকডাউন মেনে চলুন মাক্স ব্যবহার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। সরকার যে সময়টা লকডাউন দিয়েছে তা বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করুন যাতে আমাদের এই অভিযান সফল করে আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি।

Facebook Comments Box