আগামী ২৬ ডিসেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ কে সামনে রেখে ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীগণ তাদের প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
জনসংযোগের মাধ্যমে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রবিবার ১৯ ডিসেম্বর পূর্ব ডামুড্যার ৮নং ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ লিটনের এক জনসংযোগে জনতার ঢল নেমেছে। জনসংযোগে সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে মাসুদ পারভেজ লিটন বলেন, আমি জনগণের মতামত ও সমর্থন নিয়ে এবারও নির্বাচনে অংশগ্রহণ করেছি। এর আগে আমি তিনবারের নির্বাচিত চেয়ারম্যান।
আমার মার্কা চশমা। আমি চেয়ারম্যান থাকাকালীন সময়ে পূর্ব ডামুড্যা ইউনিয়নের অনেক উন্নয়ন সাধন করেছি। যা অত্র ইউনিয়নের জনগণ ভোটের মাধ্যমে জবাব দিবে। আমি এবার চেয়ারম্যান নির্বাচিত হলে, আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করবো।
মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহরোধে পিছনে কাজ করেছি এবং সামনে কাজ করবো। পরে তিনি পূর্ব ডামুড্যা ইউনিয়নবাসীর নিকট দোয়া ও ভোট চেয়ে তাকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য আহবান জানান।

মন্তব্য করুন