ডামুড্যা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ। দিবসটি উপলক্ষ্যে সোমবার (৭ মার্চ) সকাল ৮.৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি, উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান আহমেদ, ডামুড্যা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ , উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্ছু ছৈয়াল , সাধারন সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, ডামুড্যা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, দারিদ্র বিমোচন কর্মকর্তা শহিদুল ইসলাম, ডামুড্যা উপজেলার সহকারী প্রোগ্রামার অফিসার লিটন মুন্সিসহ বিভিন্ন দপ্তরের কমৃকর্তাবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Facebook Comments Box