“সময়ের অঙ্গিকার-কন্যা শিশুর অধিকার” এই প্রতিবাদ্য সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ৪ অক্টোবর দুপুর সাড়ে ১২ টায় শরীয়তপুরের ডামুড্যায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝী এবং বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী।
এ সময় উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি বলেন, বর্তমানে কন্যা শিশুরা ধর্ষণের শিকার হন। যার দৃষ্টান্ত কিছু দিন আগে আমাদের এই উপজেলায় দেখেছি। তাই অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান বলেন, বর্তমানে কন্যা শিশুরা কোথাও নিরাপদ নয়। তারা তাদের পরিবারের স্বজনদের দাঁড়াও ধর্ষণের শিকার হচ্ছেন। দুই বছরেরে শিশুরাও এই ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না। তাই আপনাদের সন্তানদের কারো কোলে দেওয়ার আগে সচেতন হবেন।
ডামুড্যা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গিয়াস উদ্দিন, ধানকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা রতনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ে কর্মরত অফিসারগন, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রী ও তাদের অভিভাবকসহ প্রমূখ।

মন্তব্য করুন