শরীয়তপুরের ডামুড্যা উপজেলা মৎস সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে মৎস সপ্তাহ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে আয়োজন করেন। স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এবারের মৎস সপ্তাহ শুরু করা হয়।
বুধবার (১৮ জুলাই) বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আমিনুল হক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এই সরকারের আমলে মৎস খাতে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ উৎপাদনকারী দেশ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মৎস কর্মকর্তা মোঃ আমিনুল হক বলেন, ১৭-১৮ অর্থ বছরে ৭৬৪ কেজি জাটকা, মোবাইল কোডের মাধ্যমে ৮ জনকে ৪৭ হাজার টাকা জরিমানা ও ৫ হাজার মিটির অবৈধ জাল পুড়িয়ে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মোকিম, দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ আহসান উল্লাহ, নির্বাহী প্রকৌশলী হাসান ইবনে মিজান, একটি বাড়ি একটি খামার কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, খাদ্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, ডামুড্যা থানার এসআই আতাউর রহমান সহ স্থানীয় সংবাদ কর্মীরা।

Facebook Comments Box