র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে ১ সেপ্টেম্বর রবিবার রাত আনুমানিক ৯ টা ১৫ মিনিটের সময় শরীয়তপুর জেলার পালং থানাধীন আঙ্গারিয়া ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ বাহারুল ইসলাম (২৪), পিতাঃ নজরুল ইসলাম, সাং- বিনোদপুর চব্বিশরশি, থানাঃ পালং, জেলাঃ শরীয়তপুরকে ইয়াবাসহ হাতে নাতে আটক করে। এ সময় আটককৃত আসামীর নিকট হতে ৩০৫ পিস ইয়াবা উদ্ধার করেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে শরীয়তপুর জেলার পালং থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ শরীয়তপুর জেলার পালং থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার পালং থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box