জাজিরা উপজেলার সেনেরচর করিমউদ্দিন মাদবর কান্দি দাখিল মাদ্রাসার ২০২০ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারী শনিবার বেলা ১১ টায় মাদ্রাসা মিলনায়তনে প্রতিষ্ঠানের সুপার এইচ এম এ কাইয়ুম দোয়া ও মিলাদ মাহফিলের মুনাজাত পরিচালনা করেন।
অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব বিএম নুর মোহাম্মদের সভাপতিত্বে ও মাদরাসার সহ-সুপার মাওলানা দৌলত মিয়ার পরিচালনায় দোয়া পূর্ব আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সেনেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইসমাইল হোসেন মোল্যা, সরকারী বিকেনগর বঙ্গবন্ধ কলেজের অধ্যাপক আবুল কালাম আজাদ, বিকেনগর পাবলিক উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোঃ আব্দুল করিম, এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী বাদশা ফকির, স্থানীয় মোঃ আইয়ুব মাদবর, মজিবুর রহমান (বানিয়া) মাদবর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।

Facebook Comments Box