“মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের জাজিরা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনে মুজিব বর্ষ-২০২০ উপলক্ষে ঢাকা বিভাগীয় ক্রিয়া সংস্থা কর্তৃক আয়োজিত জেলা পুলিশ ও চৌধুরী ক্যাম টেক্সটাইল লিমিটেডের সার্বিক ব্যবস্থাপনায় জাতীয় বঙ্গবন্ধু ঢাকা বিভাগীয় কাবাডি প্রতিযোগিতা-২০২০ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকাল ৪ টার দিকে জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয় মাঠে কাবাডি প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী আবু তাহের। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী আবু তাহের বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে সারাদেশের ন্যায় শরীয়তপুরেও জাতীয় কাবাডি খেলা স্বতঃস্ফূর্তভাবে শুরু হয়েছে। গ্রাম বাংলায় কাবাডি খেলাটি প্রায় হারিয়ে যেতে বসেছিল। মুজিববর্ষের মাধ্যমে এ খেলাটি চালু হওয়ায় আবার প্রাণ ফিরে পেয়েছে।
কাবাডি প্রতিযোগীতায় জাজিরা থানা অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম সরকার পিপিএম-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মো: জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল এস এম মিজানুর রহমান, জাজিরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম নুরুল হক, চৌধুরী ক্যাম টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান চৌধুরী, পালং মডেল থানার অফিসার ইনচার্জ আসলামউদ্দিন, নড়িয়া থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার কর্মকর্তা-কর্মচারী প্রমূখ।
উদ্বোধনী খেলায় শরীয়তপুর সদর উপজেলা ও জাজিরা উপজেলা অংশগ্রহণ করে। ৪০ মিনিটের এ ঝাকজমকপূর্ণ কাবাডি খেলা পরিচালনায় ছিলেন, শরীয়তপুর ক্রিয়া সংস্থার সুবাস পাল ও সেলিম শিকদার। উদ্বোধনী এ প্রতিযোগিতায় শরীয়তপুর সদর উপজেলা জাজিরা উপজেলার সাথে ৬৮/৩২ পয়েন্টে বিজয়ী হয়।

Facebook Comments Box