আজ (১০ মার্চ মঙ্গলবার) শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার সেনেরচর করিমউদ্দিন মাদবর কান্দি দাখিল মাদ্রাসার ৫০ তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। সেনেরচর করিম উদ্দিন মাদবর কান্দি দাখিল মাদ্রাসার সুপার এইচ.এম.এ কাইউম এর পরিচালনায় ও সেনেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইসমাইল মোল্যার সভাপতিত্বে¡ তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: মোবারক আলী সিকদার। প্রধান বক্তা হিসেবে পবিত্র কোরআনুল কারিম থেকে তাফসির করবেন ঢাকার রামপুরা বনশ্রী জামিয়া ইসলামিয় আজমিয়া দারুল উলুম মাদ্রসার প্রিন্সিপাল সাইখুল হাদিস আল্লামা হযরত মাওলানা মুফতি আলহাজ্ব মোঃ ইয়াহহিয়া মাহমুদ। বিশেষ বক্তা হিসাবে তাফসির করবেন মোমেনশাহী জেলার দারুল উলুম কওমী মাদ্রাসার মুহতামিম ও জাতীয় মোফস্সির পরিষদের গাজীপুর জেলা শাখার সদস্য হাফেজ ক্বারী মাওলানা মুফতি মো: ইমদাদুল ইসলাম রংপুরী ও হাফেজ ক্বারী মাওলানা মুফতি মো: আল আমিন সাইফি। উক্ত তাফসির মাহফিল মাদ্রাসা ময়দানে বিকাল ৩ টা থেকে গভীর রজনী পর্যন্ত চলবে।
Facebook Comments Box

মন্তব্য করুন