হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জাজিরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি পূনর্বাসন কর্মসূচীর আওতায় ২৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নগদ অর্থ বিতরণ করেছে।
মুজিববর্ষ উপলক্ষে জাজিরা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো: জাহিদুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদার। বিশেষ অতিথি ছিলেন জাজিরা পৌরসভার মেয়র মো: ইউনুছ বেপারী, জাজিরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার জিএম নরুল হক, জাজিরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল জব্বার আকন, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার ও উপজেলা কৃষি কর্মকর্তা মো: জামাল হোসেন।
এ সময় উপজেলার ১২০ জন ভূট্টা চাষীকে ২ কেজি করে বীজ, ৯৫ জন সব্জি চাষী কৃষককে ৫১০ গ্রাম করে সব্জিবীজ ও ৫৫ জন মুগ চাষী কৃষককে ৫ কেজি করে বীজ এবং প্রত্যেক কৃষককে ২০ কেজি করে ডিএপি সার, ১০ কেজি করে এমওপি সার ও নগদ ৫০০ করে টাকা বিতরণ করা হয়েছে।
Facebook Comments Box




মন্তব্য করুন