র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে ২৬ আগস্ট বুধবার রাত ১০ টা ৪৫ মিনিটে শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন সাবেক লাউখোলা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে জাজিরা উপজেলার কবিরাজকান্দী গ্রামের সফিজউদ্দিন করিবাজের ছেলে আবুল কবিরাজ(৩৮)কে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতে নাতে আটক করে।

এ সময় আটককৃত আসামীর নিকট হতে ৫৫ পিস কথিত ইয়াবা এবং মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ও ০২ টি সীমকার্ড উদ্ধার করা হয়।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায়, ধৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলা জাজিরা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে একই এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ শরীয়তপুর জেলার জাজিরা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার জাজিরা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box