আসছে আগামী শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী হাজ আব্দুল ওহাব ফকির।
তিনি ইতমধ্যে নির্বাচনী মাঠে ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে ভোট চেয়েই আসছেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক, আওয়ামী লীগ নেতা হাজী আব্দুল ওহাব ফকির, তিনি সেনেরচর ইউনিয়নের আফাজদ্দিন মুন্সি কান্দি মৃত আব্দুল সহন ফকির এর পরিবারে জন্মগ্রহণ করেন।
হাজী আব্দুল ওহাব ফকির সহ তার পরিবারটি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক ধারা অব্যাহত রেখে একের পর এক সেবামুলক কর্মকাণ্ড করে যাচ্ছেন।
আজ পর্যন্ত-সেনেরচর ইউনিয়নের মসজিদ, মাদরাসা, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান সহ দুস্থ ও অসহায় পরিবার গুলোর পাশে বিপদ আপদে একজন নিবেদিত লোক হিসাবে অর্থবিত্ত ও বুদ্ধি দিয়ে তাদের পাশে থেকে দায়িত্ব পালন করেন। ছোট বেলা ও ছাত্র জীবন থেকে তাঁর মাঝে সমাজ সেবা এবং রাজনীতির ইতিবাচক দিক খুজে পাওয়া যায়।
বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধুর আর্দশের অনুসারী, বাংলাদেশ আওয়ামী লীগের দুর্দিনের রাজপথের লড়াকু সৈনিক হিসাবে ভূমিকা পালন করেন ওহাব ফকির।
এলাকাবাসীর সমর্থন ও বিভিন্ন দিক পর্যালোচনা করে (ওহাব) আসন্ন সেনেরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশী হয়ে গণসংযোগে ভোটারদের সঙ্গে ব্যাস্ত সময় পার করছেন।
তিনি গণমাধ্যমকে জানান, মাদক, জুয়া, জঙ্গিবাদ, দূর্নীতি দমন, বাল্যবিবাহ নিয়ন্ত্রণ, স্বাস্থ্য সেবা নিশ্চিত করণ, শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা প্রদান, রাস্তাঘাট সংস্কার সহ মডেল ইউপি গড়ার লক্ষ্যে এ নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। তিনি আরো বলেন, নৌকার ভোট চেয়ে নির্বাচনী মাঠে অংশ গ্রহণ করায় জনগণের ব্যাপক গণজোয়ার তৈরি হচ্ছে। তাই তিনি জয় নিয়ে অনেকটাই আশাবাদী রয়েছেন।
ত্যাগী নেতা হাজী ওহাব ফকির, বঙ্গবন্ধুর সু-যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ও শরীয়তপুর-১ আসেনর সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ও জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোবারক আলী সিকদার এর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাদের সংসদ সদস্য অপু ভাই ও নেত্রী যদি দুর্দিনের বাংলাদেশ আওয়ামী লীগের সৎসাহসী নেতা মনে করে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করার সুযোগ দেয়, তাহলে আমি নৌকার বিজয় নেত্রী কে নিশ্চিত উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। এমন আশাবাদী নির্বাচনী মাঠে হাজী আব্দুল ওহাব ফকির।

মন্তব্য করুন