শরীয়তপুরের জাজিরা উপজেলার গঙ্গানগর আহমাদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
বুধবার (১৭ মার্চ) গঙ্গানগর আহমাদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সাংস্কৃতিক আনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মাওলানা মোঃ মনিরুজ্জামান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মাওলানা মোঃ হেদায়েত হোসেন, মাওলানা মোঃ মহিউদ্দিন, মাওলানা মোঃ মোখলেসুর রহমান, মাওলানা মোঃ মোশতাক আহমাদ ও মাওলানা মোঃ দেলেয়ার হোসেন প্রমুখ।
এ সময় গঙ্গানগর আহমাদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষকবৃন্দ ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন