দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্যে ভেজাল রোধ ও ভোক্তা-অধিকার বিরোধী কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ ১৯ এপ্রিল ২০২১ তারিখ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নাওডোবা বাজারে মনিটরিং অভিযান পরিচালিত হয়।

অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাচাবাজার, ও ফলের দোকান পরিদর্শন করা হয়। এসময় পন্যের মূল্য তালিকা প্রদর্শণ না করা, ওজনে কারচুপি করাসহ ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ০৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সতর্কতামূলক প্রশাসনিক জরিমানা আরোপ করা হয়। এছাড়া করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপস্থিত জনসাধারণ মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে সচেতনতামূলক মাইকিং করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান, উক্ত বাজার কমিটির নেতৃবৃন্দ ও শরীয়তপুর জেলা পুলিশের একটি টিম।

Facebook Comments Box