শরীয়তপুরের জেলার জাজিরা উপজেলার পূর্ব সেনেরচর হাওলাদার কান্দি গ্রামে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ২৯ জানুয়ারী একই এলাকার ৭ টি পরিবারের বসতি ভিটা ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করেছে ভুক্তোভোগী পরিবার।
হামলা শিকার ওই পরিবার গুলো এখন প্রাণ বাচাতে ভিটা রেখে পালিয়ে বেরাচ্ছেন। হামলার বিষয় ভুক্তভুগী পরিবার এর আগে জাজিরা থানায় একটি মামলা দায়ের করেও কোন সুবিধা পায়নি। এর পরে আবারও দ্বিতীয় দফায় হামলা করেন ওই সন্ত্রাসীরা বাহীনি।
ভূক্তভুগী আবু আলেম হাওলাদার জানান, আমার শেষ সম্বল ঘর তো লুট করছে, এখন আমারা প্রাণ রক্ষায় পালিয়ে বেড়াচ্ছি। তারা আমাদের ফসলি জমি, ঘড় বাড়িতে থাকতে দিচ্ছেনা । আমকে সহ আমার পরিবারের সদস্য দের মেরেরফেলার হুমকিসহ নানা ভয়ভীতি দেখাচ্ছে।
পুলিশ সুপার এর দৃষ্টি আকর্ষণ করছি, এবং ওই সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এবং বাংলাদেশ নাগরিক হিসেবে আমাদের উপর অত্যাচার চলছে তাই মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি।
জাজিরা থানার (ওসি) মাহাবুবুর রহমান জানান, এধরনের কোন অভিযোগ আমাদের হাতে এখনো পৌছায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন