মানসন্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা এই শ্লোগানকে সামনে তুলে ধরে জাজিরা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জাজিরা হাট মডেলস্থ ইউআরসি জাজিরা কর্যালয়ে উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ নাজমুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাজিরা মোঃ হাফিজুর রহমান শেখ এর সভাপতিত্বে কমুনিকেশন স্ট্রাটেজি বাস্তবায়ন ও মনিটরিং বিষয়ক সঞ্জীবনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীয়তপুর মোঃ আবুল কালাম আজাদ। প্রশিক্ষক হিসেবে ছিলেন, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ও মোঃ ফরিদ উদ্দিন আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোঃ আবু তালেব চৌকিদার।
উক্ত কর্মশালায় বিভিন্ন বিদ্যালয় এর সভাপতি, অভিভাবক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
Facebook Comments Box
বিষয় :

মন্তব্য করুন