“স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগানকে নিয়ে শরীয়তপুরের জাজিরা উপজেলায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলা মৎস্য দপ্তরে এ সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) সরদার গোলাম মোস্তফা সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় বর্তমান সরকারের আমলে মৎস্যখাতে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণর বিষয়গুলো তুলে ধরেন এবং মৎস্য সপ্তাহে উপজেলার কি কি কার্যক্রম করবেন তা তুলে ধরেন।
এ সময় জাজিরা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা চিরঞ্জিৎ আচার্য, জেলা ইকো-ফিস সিএনআরএস’র সাইট অফিসার সাইফুল আলম চৌধুরী, সেনেরচর ইউনিয়নের স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি বাদশা মিয়া, বড়কান্দি ইউনিয়নের স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি ইকবাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
বিষয় :

মন্তব্য করুন