জাজিরায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত ২০ ডিসেম্বর বৃহস্পতিবার এস আই এনামুল হক সংগীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জনৈক হান্নান বেপারীর বাড়ির সামনে থেকে মাদক বিক্রেতা মনির চৌকিদার (৩৩), পিতা- আমজাদ চৌকিদার, সাং- বড় গোপালপুর, থানা- জাজিরা ও হান্নান বেপারী (৩৩), পিতা- মৃত কলম বেপারী, সাং- বড় গোপালপুর, থানা- জাজিরা কে আটক করে।
এসময় উপস্থিত স্বাক্ষরের সামনে আটককৃতদের দেহ তল্লাশি করে ৬৩০ পিস উদ্ধার করা হয়। জাজিরা থানার মামলা নং- ১৫ ২০/১২/১৮ রুজু করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে এস আই এনামুল হক জানান, সংগীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী ২ জনকে ৬৩০ পিস ইয়াবা সহ হাতে নাতে আটক করি। আটককৃতদের জাজিরা থানায় হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন