জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর জেলা কার্যালয়ের দ্বায়িত্বভার গ্রহণ করেছেন শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউসের মাতৃত্বকালীন ছুটিজনিত কারনে অতিরিক্ত দ্বায়িত্ব হিসাবে মাদারীপুর জেলা কার্যালয়ের এ দ্বায়িত্বভার গ্রহণ করেন সুজন কাজী।

মাদারীপুর জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সাথে যোগাযোগের জন্য [email protected] ইমেইল ঠিকানা ও ০১৩১৮-৩৯৬৯৪৩ নাম্বারটি ব্যবহার করুন। অথবা ভোক্তা-অধিকার বিষয়ক যে কোন তথ্যের জন্য ফোন করুন “ভোক্তা বাতায়ন-১৬১২১” বা সরকারি তথ্যসেবা নাম্বার ৩৩৩ এ।

Facebook Comments Box