চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পশ্চিম বাজার এলাকায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে বাসচাপায় নানি ও নাতনির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ছয় বছর বয়সী মার্জিয়া ও তার নানি নাজমা বেগম।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। চালক মূলত সুপারভাইজার হওয়ায় দায়িত্বহীনতার কারণে নিয়ন্ত্রণ হারান। এতে ঘটনাস্থলেই মার্জিয়া নিহত হয় এবং নাজমা বেগমকে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটে। উত্তেজিত জনতা চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক জানান, চালক ও বাসকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার যথাযথ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন