র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে অদ্য ০৫ মে মঙ্গলবার বেলা ১১ টা ৩০ মিনিটে মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানাধীন পুরান বাজার কাঠপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে হায়দার মাতুব্বর(২৯), পিতাঃ আবুল বাশার মাতুব্বর, সাং-মহিষেরচর, থানাঃ মাদারীপুর সদর, জেলাঃ মাদারীপুরকে মাদকদ্রব্য গাঁজাসহ হাতেনাতে আটক করেন।

এ সময় আটককৃত আসামীর নিকট হতে ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার সদর থানা এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

ধৃত আসামীকে উদ্ধারকৃত গাঁজাসহ মাদারীপুর জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box