ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ৭ জন নিহত ও ২০০ জনের বেশি আহত হয়েছেন। হাইফা, তেল আবিব ও জেরুজালেমসহ বিভিন্ন শহরে হামলার পর সাইরেন বাজে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে যেতে বলা হয়। এর আগে, ১৪ জুন ইসরায়েল ইরানের বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে বোমা হামলা চালায়, যাতে তেহরানের তেল স্থাপনায় আগুন লাগে। ইরানের দাবি, গত দুই দিনে ইসরায়েলি হামলায় ৮০ জন নিহত, যার মধ্যে ২০ শিশু, এবং ৮০০ জন আহত। পরমাণু ইস্যুতে উত্তেজনার মধ্যে এই হামলা চলছে।
Facebook Comments Box

মন্তব্য করুন