জাজিরায় অভিযান পরিচালনা করে ৮৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শরীয়তপুর জেলা ডিবি পুলিশ। ২০ জানুয়ারি সোমবার জাজিরা থানাধীন মানিক নগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ঐ এলাকার জালাল মাদবর এর ছেলে মোঃ সায়মুন(২৬)কে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে উক্ত আসামীর বিরুদ্ধে জাজিরা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন