শরীয়তপুর সখিপুর থানা পুলিশ কর্তৃক ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সখিপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ভেদরগঞ্জ থানার মহিষকান্দি ৯ নং ওয়ার্ডের মৃতঃ জিএম মহিউদ্দিন মাস্টার গোলদারের ছেলে ফারুক গোলদার(২৪) কে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ সখিপুর থানাধীন চর মহিষখালী মৃধা কান্দি বাজারস্থ জৈনক শহিদুল সরদার এর দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে হাতেনাতে গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে উক্ত আসামীর বিরুদ্ধে সখিপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।



মন্তব্য করুন