শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী অভিযান চালিয়ে অবৈধ ভেকু উচ্ছেদ করা হয়েছে। শনিবার ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ উপজেলার ছয়গাও, ইউনিয়নের সিংগাচূড়া ও ভেনপা, আরশীনগর ইউনিয়নের চরফিলিজ ও চরসেন্সাস ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন। এ সময় চরসেনসাস ইউনিয়নের উত্তেজিত জনতা বেশ কয়েকটি এক্সেবেটর/ভেকুতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাদের নিবৃত্ত করা হয়। অভিযানে ভেদরগঞ্জ থানা ও সখীপুর থানার পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ বলেন, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীতেও আমাদের এ অভিযান অব্যহত থাকবে।