ভেদরগঞ্জ উপজেলাধীন সখিপুর থানার চরভাগা ইউনিয়নের নিকটবর্তী নদীর তীরে অবৈধ উপায়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (৩ ফেব্রুয়ারী) সন্ধায় অভিযান চালিয়ে ১টি ড্রেজারসহ অসংখ্য পাইপ অপসারণ ও উচ্ছেদ করা হয়। প্রশাসনের এ ভূমিকায় স্বস্তি প্রকাশ করেছেন নদীর তীরবর্তী বাসিন্দারা।
জানা গেছে, উপজেলার সখিপুর থানাধীন নদীর তীরে ড্রেজার বসিয়ে বাণিজ্যিকভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। এ কারনে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর আল নাসীফ মোবাইল কোর্টে পরিচালনা করে নদীতে স্থাপিত ড্রেজার অপসারণ ও উচ্ছেদে নামে।
উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভীন আল নাসীফ জানান, বেশ কয়েকদিন ধরেই সন্ধ্যার পর হতে রাত অবধি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিলো একটি অসাধু মহল। এর আগেও উপজেলা প্রশাসনের অভিযানে ড্রেজারটি উচ্ছেদ করা হয়। কিন্তু কয়েকদিন বন্ধ থাকার পর আবার চালু হলে স্থানীয় জনগণ আতংকিত হয়। পরে ৩ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যার পর উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেন ও সখিপুর থানা পুলিশ সহায়তা প্রদান করে। তিনি বলেন, অবৈধ ড্রেজারবিরোধী অভিযান অব্যাহত থাকবে।