১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩ টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ থানায় কর্মরত কনস্টেবল/৫৯০ মোঃ কাওছার মোল্লা, বিপি নং-(৬৪৮৪১১৭৬২৯) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সে গোপালগঞ্জ সদর উপজেলার কলপরের মৃতঃ খবির উদ্দিন মোল্লার ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি ১০ জুলাই ১৯৮৪ সালে বাংলাদেশ পুলিশ বিভাগে যোগদান করে ৩৫ বছর ০৭ মাস ০৩ দিন সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে শরীয়তপুর জেলার পুলিশ সুপার সহ জেলা পুলিশের সকল সদস্য গভীরভাবে শোক প্রকাশ করেছেন। এবং তার বিদেহী আত্নার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



মন্তব্য করুন