র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকার এর নেতৃত্বে ১৫ ফেব্রুয়ারি শনিবার বিকাল বিকাল ৩ টা ২০ মিনিটে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানাধীন দক্ষিণ কার্তিকপুর গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ সোহেল (৩৫), পিতাঃ মোঃ দবির সরদার, সাং- গোয়ালীমান্দ্রা, থানাঃ লৌহজং, জেলাঃ মুন্সীগঞ্জ এপি সাং- কার্তিকপুর বড়ব্রীজের নীচে নদীর পাড়ে(বেদে পল্লী), থানাঃ ভেদরগঞ্জ, জেলাঃ শরীয়তপুরকে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতে নাতে আটক করে। এ সময় আটককৃত আসামীর নিকট হতে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য করুন