সারা দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজাল প্রতিরোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান শুরু করেছে। অভিযানের অংশ হিসেবে ১৭ ফেব্রুয়ারি সোমবার ভেদরগঞ্জ উপজেলার বালার বাজার এলাকায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজাল প্রতিরোধে শরীয়তপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মনিটরিং অভিযান পরিচালিত হয়। অভিযানে তাওহিদ বেকারিকে খাদ্যপণ্যে ক্ষতিকর রঙ, হাইড্রোজ, খোলা লবন ব্যবহারসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে আরও ২ টি প্রতিষ্ঠান কে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় বালার বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ সফিকুল ইসলাম বালার উপস্থিতিতে বাজারে আবশ্যিকভাবে মূল্য তালিকা প্রদর্শণ ও রাসায়নিকমুক্ত পণ্য বিক্রি করার নির্দেশনা প্রদান করা হয়।
শরীয়তপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক সুজন কাজী’র নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন জেলা বাজার কর্মকর্তা মোঃ ইউসুফ হোসেন ও শরীয়তপুর জেলা পুলিশ এর একটি টিম।
এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক সুজন কাজী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজাল প্রতিরোধে শরীয়তপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভেদরগঞ্জ উপজেলার বালার বাজারে একটি বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে তাওহিদ বেকারীকে ৭ হাজার টাকা এবং অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে আরও ২টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য করুন