শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ৫৬ পিস ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সখিপুর থানা পুলিশ।
শনিবার ১৫ ফেব্রুয়ারি তাদের কে চরকুমাইরা নাওভাঙ্গা দাসের চর এর আসামী খলিল হাওলাদারের বাড়ির উঠান হতে তাদের আটক করা হয় বলে জানা যায়। এদের মধ্যে আসামি খলিল হাওলাদার (৩৯) চর কুমাইরা নাওভাঙ্গা দাসের চরের ফজলুল হক হাওলাদারের ছেলে। নজরুল ইসলাম ছৈয়াল (২৫) পিতা হারুন অর রশিদ ছৈয়াল, বিল্লাল মোল্লা(১৯) পিতা মহি উদ্দিন মোল্লা, তাদের উভয়ের বাড়ি সখিপুর থানার চরকুমারিয়া খাস গাজিপুরে। এই সংক্রান্তে উক্ত আসামীদের বিরুদ্ধে সখিপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।



মন্তব্য করুন