শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর কোরালতলী এলাকায় একটি ড্রেজার আগুনে বিনষ্ট করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ অভিযান চালিয়ে ড্রেজারটি বিনষ্ট করেন। এ সময় ড্রেজার কাজে ব্যবহৃত অনেকগুলো পাইপ বিনষ্ট করা হয়।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ বলেন, অবৈধভাবে মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে সর্বদাই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।