শরীয়তপুর সদর হতে
র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প কর্তৃক অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান,
তার নেতৃত্বে ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯ টায় শরীয়তপুর জেলার পালং থানাধীন দেওভোগ গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ উজ্জল বেপারী(২২), পিতাঃ মোঃ রফিক ব্যাপারী, সাং-কুতুবপুর, থানাঃ ডামুড্যা, জেলাঃ শরীয়তপুরকে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতে নাতে আটক করেন। এসময় আটককৃত আসামীর নিকট হতে ৩০(ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ও ০১টি সীমকার্ড উদ্ধার করেন। ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলার পালং থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ শরীয়তপুর জেলার পালং থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার পালং থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য করুন