জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ভেদরগঞ্জ উপজেলা পরিষদ ও আওয়ামীলীগের সমন্বয়ে মুজিববর্ষের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২০২০ সালটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী। ১৯২০ সালের ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব জন্মগ্রহণ করেন। ২০২০ সালের ১৭ই মার্চ বঙ্গবন্ধুর ১০০ বছর পূর্ণ হবে। এ উপলক্ষ্যে সারাদেশের ন্যায় ভেদরগঞ্জ উপজেলায়ও মুজিববর্ষ ঝাকজমকপূর্ণভাবে পালনের জন্য বঙ্গবন্ধুর দল আওয়ামীলীগকেই কাজ করতে হবে।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোড়ল, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বেপারী, ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর জাব্বার রাড়ী, ভেদরগঞ্জ থানার ওসি নজরুল ইসলাম, সখিপুর থানার ওসি এনামুল হকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রমূখ।



মন্তব্য করুন