শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলায় বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০ টা থেকে সারাদিন বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শণ করেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। উন্নয়ন কাজ পরির্দশণকালে উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারে উন্নয়নের ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ভেদরগঞ্জ উপজেলায় ১০ টি বৃহৎ প্রকল্প সম্পন্ন করা হবে। প্রকল্পগুলো হচ্ছে- ফায়ার সার্ভিস ষ্টেশন, শেখ রাসেল মিনি স্টেডিয়াম, যুব উন্নযন প্রশিক্ষণ কেন্দ্র, পৌর ভবন, উপজেলা পরিষদ ভবন, উপজেলা মডেল মসজিদ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ডাকবাংলো, স্যাটেলাইট টাউন, উপজেলা মার্কেট ও থানা ভবন। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসে উন্নয়ন করার জন্য। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকলে অচিরেই আমাদের দেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সোনার বাংলাদেশ। তিনি আরও বলেন, শুধু সময়মতো কাজ শেষ করলেই হবে না, কাজের গুনগত মান নিশ্চিত করতে হবে।
সাংসদ নাহিম রাজ্জাক ভেদরগঞ্জ থানার নতুন ভবন, পৌরসভার নতুন ভবন, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নতুন ভবন, উপজেলার মডেল মসজিদের নতুন ভবন, ফায়ার সার্ভিস স্টেশনের নতুন ভবন পরিদর্শণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ শাহজাহান ফরাযী, উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ, সরকারি এম এ রেজা কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা সংকর বৈদ্য, ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ আক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান রাড়ী, ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান বেপারী, ডামুড্যা উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, সেবার নির্বাহী পরিচালক বাশার চৌকদার প্রমুখ।



মন্তব্য করুন