শরীয়তপুরের নড়িয়ায় ২৯ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যায়ে নবনির্মাণাধীন হাসপাতাল ভবনের কাজে অনিয়ম করা হয়েছে।
গত ১৪ আগস্ট নড়িয়া পৌরসভা এলাকায় নবনির্মিত হাসপাতাল ভবনের কাজে অনিয়মের অভিযোগের খবর পেয়ে সরেজমিনে জানা যায় যায়, ২৯ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যায়ে নড়িয়ায় হাসপাতাল ভবনের পাইল গাড়ার কাজ চলছে। যেখানে ১টি পাইল ধরা আছে ৪৫ ফিট। কিন্তু ঠিকাদার ৪৫ ফিট পাইল কে দুই টুকরো করে সাড়ে ২২ ফিট করে ২ জায়গায় গাড়ছে। ব্যাপার টি স্থানীয়দের সন্দেহ হলে ঠিকাদারের লোকজন পাইল মাটিচাপা দিয়ে পালিয়ে যায়।

এ বিষয় কাজের সাইডে থাকা শ্রমিক দৈনিক রুদ্রবার্তাকে বলেন, যে ৪৫ ফুট পাইল কে দু-টুকরো করার জন্য তাদের ঠিকাদার এর ব্যাক্তিগত ইঞ্জিনিয়ার আল-আমিন বলেছে। এরপর মুঠোফোনে ইঞ্জিনিয়ার আল-আমিন এর সাথে যোগাযোগ করলে জানা যায় সে তার বাড়ি পটুয়াখালী তে অবস্থান করছেন। এ বিষয়ে সে কিছু জানে না।

স্থানীয় সুমন সরদার ও শাহ-আলম মাদবর দৈনিক রুদ্রবার্তাকে বলেন, এই হাসপাতাল টি তৈরি হচ্ছে আমাদের বাড়ি পাশেই। আমরা এখানে এসে দেখতে পাই যে একটি পাইলকে দু-টুকরো করে দুই যায়গায় গাড়া হচ্ছে। আমাদের বাপ- দাদার যায়গা আমরা টাকার বিনিময় ছেড়েছি। শুধু টাকা নয় আমাদের সু চিকিৎসা পাওয়ার আাশায় এ জায়গা ছেড়েছি। এই হাসপাতাল অনিরাপদ ভাবে তৈরি করা হচ্ছে না। আমরা এর বিচার চাই।

হাসপাতালের কাজে অনিয়মের বিষয়ে খবর পেয়ে ঠিকাদার সজল দত্ত কাজের সাইডে উপস্তিত হন এবং বলেন, এস এস রহমান নামের একটি প্রতিষ্ঠান থেকে লাইসেন্স ভাড়া করে এনে এই কাজ করছি। এস এস রহমান প্রতিষ্ঠানটি ঢাকার একটি প্রতিষ্ঠান এবং এর মালিক এর নাম রাকিবুল আলম। ঠিকাদার সজল দত্তর কছে এই অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তার প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং সাইট ইঞ্জিনিয়ার পরামর্শ করে এ কাজ করেছে। এ বেপারে তিনি গতকাল জানতে পারে সরেজমিনে আসেন।

শরীয়তপুর স্বাস্থ্য প্রকৌশলের উপসহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম দৈনিক রুদ্রবার্তাকে জানান, নড়িয়া হাসপাতাল ভবনের কাজে যখন পাইলের কাস্টিং হয়েছে তখন আমাদের থাকার কথা কিন্তু আমরা সব সময় থাকতে পারি নাই। আমরা যখন ছিলাম তখন কাজের মান ভাল ছিল, আমরা এসে পড়ার পর কাজে দুর্নীতি করা হয়। আমরা জানতে পেরেছি যে তারা কাজের মান খারাপ করেছে। গত বুধবার আমি সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছিলাম তখন পর্যন্ত সাতটা পাইল গাড়ে। আমি চলে আসার পর তারা অন্যায় ভাবে একটা পাইল কে দুই ভাগে ভাগ করে গাড়ে।