ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা শওকত আলী প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, আসছে আগামী ১১ নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, নির্বাচন মানে ভোট গ্রহন আর ভোট দেওয়া মানে স্বাক্ষ বা সমর্থন দেওয়া। যে পদে যেই কয়জন প্রার্থী থাকবে, তাদের মধ্যে যে প্রার্থী সৎ ও যোগ্য তার পক্ষে স্বাক্ষ ও সমর্থন দেওয়া। তাই যোগ্য প্রার্থীকে নির্বাচিত করাই হচ্ছে নির্বাচনের মূল উদ্দেশ্য।

গত ১৪ অক্টোবর সকাল ১০টায় জেলা আই এ বি মিলনায়তনে (রাজাগঞ্জ ব্রিজ রোড সদর,শরীয়তপুর) দলীয় মনোনয়ন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, মুক্তাদি সবাই হতে পারে কিন্তুু ইমাম সবাই হতে পারেনা, ইমাম হওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হয়, অযোগ্য ব্যাক্তি ইমাম হলে নামায নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং মু্ল্িলদের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। ঠিক তেমনই অযোগ্য প্রার্থীকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করলে ইউনিয়ন পরিষদ সহ জনসাধরনের সকল ধরনের আমানত ও অধিকার এবং বিশেষ করে যুবসমাজ নষ্ট হয় আর জনসাধারণের মধ্যে অশান্তি সৃষ্টি হয়।

তিনি উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্য করে আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হাত পাখা মার্কায় ভোট দেওয়ার জন্য প্রত্েযক ভোটারদেরকে উদ্বুদ্ধ করতে হবে। তাই আপনারা আজ থেকেই হাত পাখার প্রচারণা শুরু করুন এবং নারী পুরুষ সকল ভোটারদের কাছে হাত পাখার দাওয়াত পৌছে দিন।

জেলা সভাপতি মুফতী তোফায়েল আহমেদ কাসেমীর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ হাফিজুর রহমান শরীয়তপুরীর সঞ্চলনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা নির্বাচন পরিচালনা মনিটরিং কমিটির আহবায়ক আলহাজ্ব হাঃ মুহাঃ কেরামত আলী।

এ সময় অন্যান্যদের মধ্যে ইসলামী শ্রমিক আন্দোলন শরীয়তপুর জেলা শাখার সভাপতি মুহা. আয়াত আলী সেক্রেটারী মাওঃ সিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলন শরীয়তপুর জেলা শাখার সভাপতি মুহা হযরত আলী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শুরা সদস্য, হুসাইন মুহাম্মাদ ইলিয়াস, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার সভাপতি, মুহা আশিক মাদবরসহ চেয়ারম্যান পদ পার্থী গন উপস্থিত ছিলেন। পরে চেয়ারম্যান পদ পার্থী গন আংগারিয়া ইউনিয়ন থেকে হাঃ আবদুল হামিদ, তুলাসার ইউনিয়ন থেকে মাওলানা ইউনুস মুন্সি, বিনোদপুর ইউনিয়ন থেকে মুহঃ আনিসুর রহমান, চিতলিয়া ইউনিয়ন থেকে আঃ ওয়াদুদ মোল্লা, রুদ্রকর ইউনিয়ন থেকে মুহঃ জাহাঙ্গীর খান, পালং ইউনিয়ন থেকে আবুল কাসেম বন্দুকছি, শৌলপাড়া ইউনিয়ন থেকে মাওঃ মোখলেছুর রহমান এবং ডোমসার ইউনিয়ন থেকে আলহাজ্ব মাষ্টার সিরাজুল হক মোল্লার হাতে মনোনয়ন প্রদান করা হয়।