শরীয়তপুরের জাজিরা উপজেলায় অসহায় দুস্থ গরীবদের মাঝে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালযয়ের ৭শ কম্বল বিতরণ করা হয়েছে। গত সোমবার বিকাল ৩ টায় জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।

বিশেষ অতিথি ছিলেন জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদার, জাজিরা পৌরসভার মেয়র ইদ্রিস মাদবর, জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল মতিউর রহমান, জাজিরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার জি এম নুরুল হক, সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল বেপারী ও পিআইও নজরুল ইসলাম।

Facebook Comments Box