গোয়েন্দা নজরদারীর মাধ্যমে পৃথক অভিযানে ইয়াবাসহ র‌্যাবের হাতে জাজিরা ও বরিশালের ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

র‌্যাব-৮, মাদারীপুর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে কতিপয় মাদক ব্যবসায়ী সম্পর্কে তথ্য পায় এবং তাদেরকে গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহন করিতে তৎপরতা শুরু করে।

র‌্যাব জানায়, র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এবং স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ এর নেতৃত্বে ২ ফেব্রুয়ারি শরীয়তপুর জেলার জাজিরা ও বরিশাল জেলার গৌরনদী থানা এলাকায় পৃথক ২টি অভিযান পরিচালনা করেন।

শরীয়তপুর জেলার জাজিরা থানার গোপালপুর বেলায়েত খান এর বাঁশ ঝাড়ের নিচে অভিযান পরিচালনা করে  আঃ রাজ্জাক মাতবরের পূত্র শাহিন মিয়া (২৮) কে আটক করে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ক্রয় বিক্রয়কৃত নগদ ৫’শ টাকা উদ্ধার করে।

বরিশাল জেলার গৌরনদী থানাধীন পূর্ব বাকাই গ্রামস্থ পশ্চিম বয়সা হইতে ঘোষের হাট বাজারগামী রাস্তার পূর্ব পাশে বৌসার বাড়ি গামী ইটের রাস্তার উপর অভিযান পরিচালনা করে সাহেব আলী বেপারীর পূত্র মোঃ করিম বেপারী ওরফে কালু (২৮)কে আটক করে ৪০পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রিত নগদ১৪’শ টাকা ও মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল এবং ২টি সীমকার্ড উদ্ধার করা হয়েছে।

আটককৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর এবং বরিশাল জেলার বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীদ্বয়কে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ শরীয়াতপুর জেলার জাজিরা ও বরিশাল জেলার গৌরনদী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়াতপুর জেলার জাজিরা ও বরিশাল জেলার গৌরনদী থানায় পৃথক ০২টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

এলিট ফোর্স র‌্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাদ, চোরাচালান ও মাদক এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। র‌্যাবের তথা আইন-শৃংখলা বাহিনীর নিয়মিত মাদক বিরোধী অভিযান দেশব্যাপী সমাদৃত।  র‌্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।