অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। সোমবার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব লিয়াকত সিকদার ও ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ।
মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে ভাইস-চ্যান্সেলর হিসেবে ৪ বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে যোগদানের পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক হিসেবে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
#



মন্তব্য করুন