শরীয়তপুরের সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন যুবদল সভাপতি আক্তার আসামীকে তিনটি ককটেল ও একটি রামদা সহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার ১১ জুলাই সন্ধ্যায় সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে আক্তার আসামী করা হয়।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উত্তর তারাবুনিয়া ইউনিয়নে যুবদলের সভাপতি আক্তার আসামীর বাড়িতে অভিযান চালায় তারা। পরে তার খাটের নিচ থেকে ৩টি ককটেল বোমা ও ১টি রাম দা উদ্ধার করা হয়। এসময় ওই ঘর থেকেই আক্তারকে আটক করা হয়। আক্তার আসামীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন, আক্তার আসামীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।