শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় সামাজিক-সম্প্রীতি কমিটির সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৪ জুলাই ভেদরগঞ্জ উপজেলা প্রাঙ্গণে সামাজিক-সম্প্রীতি কমিটির সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলাপ্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত শরীয়তপুর জেলার পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম, শরীয়তপুর জেলার প্রেসক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবু অনল কুমার দে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুদ্ধকালীন কমান্ডার আব্দুল মান্নান রাড়ী, ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান বেপারী, সাবেক মেয়র ও সাধারণ সম্পাদক (ভা:) আব্দুল মান্নান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, মেয়র আবুল বাশার চোকদার,চেয়ারম্যান কামরুজ্জামান লিটন, আনোয়ার বালা, নুরুল হক দেওয়ান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সকল ধর্মের মাঝে সামাজিক ও সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বক্তৃতা করেন এবং অঙ্গীকার ব্যক্ত করেন প্রমুখ।
এছাড়াও উক্ত কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন