শরীয়তপুরের ভেদরগঞ্জে ৪ কেজি গাঁজাসহ হৃদয় ফকির (২৭), নামের ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফেরিঘাট ট্রাফিক পুলিশ।

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার নরসিংহ পুর ২ নং ফেরী ঘাট সংলগ্ন দিদার কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত , হৃদয় ফকির (২৭) বাগেরহাট জেলার মোল্লার হাট থানার ধারফা গ্রামের জাকির ফকিরের ছেলে।

নরসিংহপুর ফেরিঘাট ট্রাফিক পুলিশ-পরিদর্শক (শহর ও যানবাহন) টি আই খুরশীদ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বেলা ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, সঙ্গীয় ফোর্স নিয়ে ২ নং ফেরী ঘাটে অভিযান চালিয়ে হৃদয় ফকির নামের ১ আন্তঃজেলা মাদক ব্যবসায়ীর সাথে থাকা একটি স্কুল ব্যাগের ভিতর বাদামি রংয়ের স্কচটেপ পেঁচানো অবস্থায় দুই টি প্যাকেটে ৪ কেজি গাঁজা সহ আটক করা হয়েছে। পরে তাঁকে সখিপুর থানা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।