দেশব্যাপী বিএনপি ও জামায়াত জোটের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং গত মঙ্গলবার ৩ অক্টোবর সামন্তসার বাসস্ট্যান্ডে গোসাইরহাট উপজেলা কৃষক লীগের সভাপতি ও সামন্তসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কালাম ব্যাপারীসহ অন্যান্য নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে শরীয়তপুরের গোসাইরহাটে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ।

রবিবার ৮ অক্টোবর সকাল ১১ টায় গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে মিলিত হয় । এরপর আলোচনা সভা শেষ করে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়৷ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের, জেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন দুলাল, উপজেলা যুবলীগের সভাপতি নুরুজ্জামান মৃধা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন বাবলু মৃধাসহ প্রমুখ।
এসময় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা। প্রতিবাদ সভায় বক্তারা সারাদেশে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য রুখে দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান।

মন্তব্য করুন