শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় বে-সরকারী দুটি চিকিৎসা কেন্দ্র মর্ডান ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক ও পদ্মা জেনারেল হাসপাতাল দুটির বিরুদ্ধে একই দিনে দুই শিশু ও এক মা সহ তিনজনের মৃত্যুর অভিযোগ উঠেছে।
গত ১২ অক্টোবর ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ গজের মধ্যেই অবস্থিত মর্ডান ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক, সেখানে ১২ অক্টোবর বৃহস্পতিবার মনি আক্তার ওরফে স্বর্না নামের একজন গর্ভবতী মায়ের রাত ২টার সময় সিজার করা হয় সে সময় নবজাতকের মৃত্যু হয়, মায়ের শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়, ঢাকা যাওয়ার পথেই মারা যায় স্বর্না আক্তার।
তার বাড়ি ভেদরগঞ্জ উপজেলার,সখিপুর থানার ডিএম খালী ইউনিয়নের চরচান্দা গ্রামে। ক্লিনিক সূত্রে জানাযায় স্বর্না আক্তারের এনেস্তেসিয়া (অজ্ঞান) করেন জেড এইচ শিকদার মেডিকেল কলেজের ডা.তানভীর এবং সিজার করেন ডা.সামসুদ্দোহা। এর আগেও সামচুদ্দোহার বিরুদ্ধে নড়িয়া উপজেলার ঘড়িসার বাজারের, ঘড়িসার ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকে সিজার করতে গিয়ে গর্ভবতী মায়ের মৃত্যুর ঘটনা ঘটানোর অভিযোগ রয়েছে। ডা.সামচুদ্দোহা বর্তমানে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন।
এছাড়া একইদিনে ভেদরগঞ্জের পদ্মা জেনারেল হাসপাতালে নামের একটি ক্লিনিকে রামভদ্রপুর ইউনিয়নের কোড়ালতলী গ্রামের ইব্রাহিম মিয়ার স্ত্রী আসমা আক্তারকে ডা. আম্বিয়া আক্তার কনার কাছে দেখাতে নিয়ে আসেন পরীক্ষা না করে, তার শারীরিক অবস্থা না জেনে রোগীর স্বজনদের নানান ভয়ভীতি দেখিয়ে মূহুর্তের মধ্যেই সিজার করে ডামুড্যা চলে যান আম্বিয়া আলম কনা, এদিকে নবজাতক শিশুটি নড়াচড়া না করায়, ডা. আব্দুর রশিদ পদ্মা জেনারেল হাসপাতাল থেকে পাঠিয়ে দেন মর্ডান ক্লিনিকে সেখানে ডা. তরুন কুমার পরীক্ষা নীরিক্ষা করে শিশুর পালস না পেয়ে তিনি আবার পাঠিয়ে দেন পদ্মা জেনারেল হাসপাতালে, পরে ডা.আব্দুর রশিদ শিশুর স্বজনদের গাড়ি এনে বাড়িতে নিয়ে যেতে বললে স্বজনরা বুঝে ফেলে তাদের বাচ্চা বেঁচে নেই।
পদ্মা জেনারেল হাসপাতালে নবজাতক সন্তান মৃত্যুর ঘটনায় ভূক্তভোগী পিতা ইব্রাহিম মিয়া দৈনিক রুদ্রবার্তাকে বলেন, আমার স্ত্রী আসমাকে বৃহস্পতিবার সন্ধায় পদ্মা জেনারেল হাসপাতালে ডা. আম্বিয়া আলম কনার কাছে নিয়ে আসছি দেখাতে,এর ১ মাস আগে তার কাছে দেখিয়েছি তখন তিনি ২৬ অক্টোবর সন্তান প্রসবের ডেট দিয়েছেন, ১২ অক্টোবর বৃহস্পতিবার নিয়ে আসার পর ডা. কনা আমার স্ত্রীর সাথে খুব রাগারাগি করেছে, সে বলে এতোদিন আসেননি কেনো বাচ্চার কিছু হলে আপনারা দায়ী হবেন, এই বলে রাত ১০টার দিকে তার নার্স এসে রোগীর সাথে থাকা স্বজনদের জানায় এখন সিজার না করলে মায়ের সমস্যা হবে, ডা.আম্বিয়া আলম কনা এখনই ডামুড্যা ক্লিনিকে চলে যাবে সেখানে তার আরো সিজার করতে হবে, আপনারা কি করবেন, পরে আমরা সিজার করার কথা বলি, তখন তারাহুরো করে সিজার করে আম্বিয়া চলে যায় ডামুড্যা পরে আমার ছেলে নড়াচড়া না করায় ডা.রশিদ রাত ২টার সময় মর্ডান ডায়াগনস্টিকে পাঠান সেখানে নিলে ডা. তরুন কুমার দেখে বাচ্চার কোন পালস না পাওয়ায় আবার পদ্মায় পাঠিয়ে দিলে ডা. রশিদ নলে গাড়ি ডেকে বাচ্চা বাড়িতে নিয়ে যান তখন বুঝেছি আমার বাচ্চা মারা গেছে, ইব্রাহিম আরও অভিযোগ করে বলেন এনেস্তেসিয়া করে ৫ মিনিট অপেক্ষা করে নাই, আমার বাচ্চার শরীর নীল হয়ে গেছে, আমি এই হত্যার বিচার চাই। আমাকে মামলা করতে দেয়নি, ক্লিনিকের লোকজন আমাদের ভয়ভীতি দেখিয়েছে।
স্থানীয়দের অভিযোগ ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে গড়ে ওঠা এসব ক্লিনিকগুলোতে মাঝে মধ্যেই নবজাতক ও মা মৃত্যুর ঘটনা ঘটে, এসব ক্লিনিক মালিকরা রাজনীতিক ও প্রভাবশালী হওয়ায়, তাৎক্ষনিক হুমকি ধমকি, অথবা লেনদেনের মাধ্যমে ঘটনাগুলো ধামাচাপা দিয়ে দেয়, দু-একটি ঘটনা সামনে এলেও সংশ্লিষ্টরা শেষ পর্যন্ত তদন্ত কমিটি গঠন করে, অজানা কারনেই থেমে থাকেন।
মর্ডান ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকে নবজাতক মৃত্যুর ঘটনার বিষয়টি স্বীকার করে কর্তব্যরত চিকিৎসক ডা. সামচুদ্দোহা বদৈনিক রুদ্রবার্তাকে বলেন, নবজাতক তার মায়েরপেটেই মারা গিয়েছে, আমি সিজার করে বাচ্চা বের করার পর মায়ের শারীরিক অবস্থা খারাপ হলে আমি রাত তিনটার দিকে ঢাকা রেফার্ড করে দেই পরে মারা গেছে শুনেছি।
এ ঘটনায় মর্ডান ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকের ম্যানেজিং ডিরেক্টর, ভেদরগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর বাবুল হাওলাদার তার ক্লিনিকে সাংবাদিকদের দেখেই সটকে পড়েন। নবজাতক মৃত্যুর ঘটনায় মর্ডান ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকের চেয়ারম্যান ভেদরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মান্নান হাওলাদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বার বার বিষয়টিকে অস্বীকার করেন।
ভেদরগঞ্জ উপজেলার, পদ্মা জেনারেল হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনায় কর্তব্যরত চিকিৎসক ডা.আম্বিয়া আলম কনা মুঠোফোনে দৈনিক রুদ্রবার্তাকে বলেন, মায়ের অবস্থা খারাপ দেখেই সিজার করার কথা বলেছি, তারা সিজার করতে অনুমতি দিয়েছে, আমরা সিজার করেছি তখন গর্ভবতী মা এর প্রেশার বেশি থাকায় বাচ্চা মারা গিয়েছে, এখানে আমাদের কোন গাফিলতি নেই বলে ফোন রেখে দেন।
নবজাতক মৃত্যুর ঘটনায় পদ্মা জেনারেল হাসপাতালটির ম্যানেজিং ডিরেক্টর ডা. মিজানুর রহমানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
দুই নবজাতক ও এক মায়ের মৃত্যুর ঘটনার বিষয়য়ে ভেদরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান ইবনে আমিন দৈনিক রুদ্রবার্তাকে বলেন, নবজাতক ও মা মৃত্যুর ঘটনাগুলো আমিতো জানিনা, তাৎক্ষণিক তার অফিস রুমেই উপস্থিত ছিলেন ডা.সামচুদ্দোহা, তাকে জিজ্ঞেস করে ঘটনাটির সত্যতা পায়, পরে তিনি মর্ডান ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকে ফোন করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। এছাড়া তিনি আরও বলেন এ ঘটনায় আমি কোনো লিখিত অভিযোগ পাইনি তবুও আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দরকার হলে ক্লিনিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেবো।
ভেদরগঞ্জের দুটি ক্লিনিকে দুই নবজাক ও মা মৃত্যুর বিষয়ে শরীয়তপুর জেলা সিভিল সার্জন দৈনিক রুদ্রবার্তাকে বলেন, ভেদরগঞ্জে নবজাতক ও মা মারা যাওয়ার বিষয়টি আমি জানিনা, আমি ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জেনে, আমরা ব্যবস্থা নিচ্ছি।



মন্তব্য করুন