নিউইয়র্কের হাডসন নদীতে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। ম্যানহাটনের কাছে দুর্ঘটনাটি ঘটে, যেখানে হেলিকপ্টারটি স্পেনের একই পরিবারের পাঁচজন সদস্য ও একজন পাইলট বহন করছিল। স্থানীয় সময় দুপুরে ‘নিউইয়র্ক হেলিকপ্টারস’-এর এই হেলিকপ্টারটি উড্ডয়নের ১৬ মিনিট পর নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। মেয়র এরিক অ্যাডামস শোক প্রকাশ করেছেন, এবং পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করা হবে না।

মন্তব্য করুন