দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের নৌবাহিনী। শনিবার (১৪ নভেম্বর) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে।
ইরানি সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালীর পূর্বে সিরিক উপকূল বরাবর দেশের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের আওতায় ড্রোনটি শনাক্ত করার পর তা ধ্বংস করা হয়।
মার্কিন বিমান বাহিনীর পরিচালিত ‘এমকিউ-১ প্রিডেটর’ হলো মাঝারি উচ্চতায় দীর্ঘক্ষণ উড্ডয়নক্ষম একটি দূরনিয়ন্ত্রিত ও বহুমুখী ড্রোন। এ ঘটনার ফলে মধ্যপ্রাচ্য অঞ্চলে নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।



মন্তব্য করুন